মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ-এর লক্ষ্য হলো একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠন করা, যেখানে প্রতিটি মানুষের মৌলিক অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত থাকবে।
আমাদের প্রধান লক্ষ্যসমূহঃ
🔹 মানবাধিকার নিশ্চিতকরণ
সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মৌলিক মানবাধিকার রক্ষা করা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা।
🔹 আইনের শাসন সুদৃঢ় করা
তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখা এবং আইনগত সহায়তা প্রদান করা।
🔹 নির্যাতনমুক্ত সমাজ গঠন
নারী, শিশু ও সংখ্যালঘুদের উপর সকল প্রকার সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।
🔹 স্বেচ্ছাসেবী শক্তি গড়ে তোলা
শিক্ষাবিদ, আইনজীবী, চিকিৎসক ও তরুণ সমাজকে যুক্ত করে একটি শক্তিশালী ও মানবিক স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক তৈরি করা।
🔹 সমতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা
নারী, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা।
🔹 শান্তি ও অহিংসার প্রসার
অরাজনৈতিক অবস্থান বজায় রেখে দেশের সর্বস্তরে শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া।
