মহা-সচিব এর বাণী

মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের পূর্বশর্ত। সমাজের প্রান্তিক, নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও অঙ্গীকার। সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলার মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন পৃথিবী নির্মাণে অবদান রাখতে চাই। আসুন, আমরা সকলে একসাথে মানবতার পক্ষে দাঁড়াই এবং ন্যায়, সমতা ও মর্যাদার ভিত্তিতে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি।

মোঃ সুরুজ্জামান
মহা-সচিব
মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ।